টুইচে নিষিদ্ধ ডাঃ ডিসরেসপেক্ট

২৭ জুন, ২০২০ ০৭:২৯  
অনলাইন লাইভ স্ট্রিমিংয়ে ‘ডাঃ ডিসরেসপেক্ট’ নামে পরিচিত গাই বিহমকে নিষিদ্ধ করেছে টুইচ। কমিউনিটি নীতি ভঙ্গের দায়ে গেমারদের সবচেয়ে বড় স্ট্রিমিং প্লাটফর্ম থেকে তার অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হয়েছে। সক্রিয় অবস্থায় ৩৮ বছর বয়সী বেহামের ইউটিউবে ১৬ লাখ এবং টুইচে ৪৫ লাখ অনুসারী ছিলো। টুইচ অবশ্য ডাঃ ডিসরেসপেক্টে এর নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে ঠিক কী ঘটেছিলো তার বিস্তারিত বিবরণ দেয়নি। তবে অধিকাংশ সূত্রই জানিয়েছে, স্থায়ীভাবেই তাকে বহিস্কার করা হয়েছে। শুধু বলা হয়েছে, “প্রক্রিয়া অনুযায়ী, একজন স্ট্রিমার আমাদের কমিউনিটি নির্দেশনার শর্ত লঙ্ঘন করেছে এমন প্রমাণ পাওয়ার পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি পদমর্যাদা বা বিশিষ্টতা নির্বিশেষে সমস্ত স্ট্রিমারের জন্যই প্রযোজ্য” এর আগেও ২০১৯ সালে তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো।